শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়ায় সী-ট্রাকের জন্য দেওয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিএ) জেটি সামনে থাকা পল্টনের পিলার হেলে গেছে এবং ছিঁড়ে গেছে শিকল। এ নিয়ে দূর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা ।
রবিবার (৩ মে) বিকেলে হঠাৎ একটি আওয়াজ হয়ে এ পিলার হেলে যায় এবং শিকল ছিঁড়ে যায় বলে প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পল্টন বাঁধার চারটি পিলারের মধ্যে হেলে গেছে মাঝখানে থাকা একটি পিলার সে-সাথে তিনটিতে ছিঁড়ে গেছে বাঁধার শিকল। দ্রুত সময়ে মধ্যে ঠিক করা না হলে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রী এবং স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী শাহেদুল ইসলাম মুরাদ বলেন, জেটিতে আমরা কয়েকজন দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা বড় শব্দ হয়। আমরা গিয়ে দেখি পল্টন বাঁধার পিলার হেলে গেছে। সে-সাথে ছিঁড়ে গেছে শিকলও। দ্বীপবাসীর স্বার্থের জন্য দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের বিআইডব্লিউটিএ) উপ-সহকারি প্রকৌশলী রুদ্র বলেন, বিষয়টি তিনি শুনেছেন। প্রকৌশলী স্যারের সাথে কথা হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
