সংবাদ বিজ্ঞপ্তি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও নির্দেশনার আলোকে ‘গ্রিন ক্যাম্পাস’ বিনির্মাণের লক্ষ্যে কক্সবাজার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

১৮ নভেম্বর কর্মসূচির শুভ সূচনা করেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক শামীম আহমেদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহ আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাকিহ উদ্দিন কাদের, অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ রাসেল রানা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ রিয়াদ।

উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় ক্যাম্পাসে ৩টি ক্রিসমাস ট্রি ও ২টি কাঠবাদাম গাছ রোপণ করা হয়।