নিজস্ব প্রতিবেদক:
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলার ১৬ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ ৪১ জন কুরআনের পাখিকে দেওয়া হয়েছে ইয়েস কার্ড, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট।
পুরস্কার বিতরণ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) বাদ মাগরিব বদর মোকাম মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বদর মোকাম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী। তিনি হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজনের জন্য কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ ক্বারী শাহ তাসনিমুল হাসান জুনাইদ।

ফাউন্ডেশনের জেলা সভাপতি ও কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাসেমীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, বদর মোকাম মসজিদ কমিটির সদস্যর ও সমাজসেবক আদনান সাউদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক ইমাম খাইর।
ফাউন্ডেশন এর সহ-সভাপতি হাফেজ মাওলানা এডভোকেট রিদওয়ানুল কাবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি মাওলানা আলী হায়দার, সাধারণ সম্পাদক হাফেজ রমজান আলী, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার সাকি, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মিজবাহ উদ্দিনসহ জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা-এই চার গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ১২০টি হিফয মাদরাসা থেকে ইয়েস কার্ডপ্রাপ্ত তিনশ ছাত্র জেলা পর্যায়ে চূড়া

ন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য ‘ইয়েস কার্ড’ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৪১ জন।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী হাফেজে কুরআনদের হাতে পুরস্কার নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভাগীয় সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ তালুকদারের নেতৃত্বে বিজ্ঞ বিচারকগণ দায়িত্ব পালন করেন। তাছাড়া অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।

কুরআনের এই প্রতিযোগিতা ঘিরে সকাল থেকে বদর মোকাম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগিদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কুরআনের এই প্রতিযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অভিভাবকবৃন্দ।
