সংবাদ বিজ্ঞপ্তি:
টেকনাফে মানব পাচারকারীচক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) এর মর্মান্তিক মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোকতার আহমেদ।

শোকবার্তায় বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সেনাসদস্যের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় কাজ করতে গিয়ে এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তাঁরা মরহুম সৈনিক মো. তিতাস শেখের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সঙ্গে শোকাহত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।