সিবিএন:

কক্সবাজার সিটি কলেজের দীর্ঘদিনের সহকর্মী ও ল্যাব সহকারী জনাব আব্দুল গণি আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) কিছুক্ষণ আগে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে কক্সবাজার সিটি কলেজ পরিবার, কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডি এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম আব্দুল গণি ছিলেন সদালাপী, বিনয়ী ও অমায়িক স্বভাবের মানুষ। দীর্ঘদিন ধরে কলেজের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক ও সুন্দর ব্যবহার সবার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।

এক শোকবার্তায় কলেজ পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০.৩০টায় সিকদারপাড়া বুড়িপুকুর জামে মসজিদ, আলীর জাহাল, সদর, কক্সবাজারে অনুষ্ঠিত হবে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।