কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এটি হত্যাচেষ্টা মামলা হিসেবে করা হয়েছে।
এর আগে বুধবার রাতে উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। সংসদ সদস্যের অভিযোগ, পরিবারের সদস্যসহ বাড়িতে বসবাসরত ব্যক্তিদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।
মামলার এজাহারে অগ্নিকাণ্ডে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেছেন নুসরাত তাবাসসুম।
