আজিজুর রহমান রাজু :

‘মাদকমুক্ত যুবসমাজ, সুস্থ ভবিষ্যৎ’ স্লোগানে কক্সবাজারের ঈদগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ ম্যারাথন-২৬। এতে পাঁচ শতাধিক তরুণ-যুবক অংশগ্রহণ করেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে ঈদগাঁও কলেজ গেইটের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়। পরে মাইজপাড়া ও জাগিরপাড়া প্রদক্ষিণ করে ঈদগাঁও বাসস্টেশনে গিয়ে ম্যারাথনটি শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক আল আমীন মোহাম্মদ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদি, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক হাকিম আলী এবং সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেলের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুফিজুর রহমান। ম্যারাথনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে সেরা ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ, সচেতন ও খেলাধুলামুখী করে গড়ে তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।