সংবাদ বিজ্ঞপ্তি:
মহেশখালী উপজেলা উত্তর আমীর মাস্টার নজরুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলাম। নেতৃদ্বয়, সংগঠন সম্প্রসারণ, মজবুতি অর্জন ও দীন প্রচার ও প্রতিষ্ঠায় মরহুম মাস্টার নজরুল ইসলামের অবদান ও কর্ম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মহান আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া করেন। শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ মরহুম মাস্টার নজরুল ইসলাম কে ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস নসিব করুন -আ’মীন।
মহেশখালী উত্তর আমীর মাস্টার নজরুল ইসলামের ইন্তিকালে জেলা জামায়াতের শোক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
