সিবিএন:

উখিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি , কোটবাজারের বিশিষ্ট জমিদার ও সমাজসেবক তোফায়েল আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১১ নভেম্বর) তিনি চট্টগ্রামের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় উখিয়ার পালং হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবারসূত্রে জানা গেছে।

তাঁর মৃত্যুতে উখিয়ার সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন বিশিষ্ট জমিদার, সমাজসেবক।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।