চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিবকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করে পুলিশের একটি আভিযানিক দল।
পুলিশ সূত্রে জানিয়েছে, আটক মুজিবুল হক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় জুলাই যোদ্ধাদের ওপর হামলা ছাড়াও মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মানুষের জায়গা-জমি দখল এবং এলাকায় তৎপর থেকে সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার বেশ কয়েকজন অফিসার জানান- নিষিদ্ধ ঘোষিত সংগঠন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হককে বুধবার রাত সাড়ে আটটার দিকে পৌরশহরের বায়তুশ শরফ সড়ক থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুজিবুল হককে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন।
