জসিম উদ্দিন টিপু,টেকনাফ
কক্সবাজারের টেকনাফে ঝিমংখালী সীমান্ত পয়েন্টে ৬৪বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে এক লক্ষ ইয়াবাসহ দুই কারবারীকে আটক করেছেন। ধৃত কারবারীকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়, ৩ অক্টোবর (শনিবার) রাত ৯টা ১০মিনিটের দিকে ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল ঝিমংখালী সীমান্তের জিয়া খাল নামক স্থান দিয়ে ২টি পিটলা নিয়ে সন্দেহজনক ২জন ব্যাক্তি দেশের অভ্যন্তরে প্রবেশকালে তাদের তল্লাশী চালিয়ে এক লাখ ইয়াবা উদ্ধার করেন।
আটক ইয়াবা কারবারীরা হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোঃ সোহেল রানা (২১) ও মোঃ আব্দু রহিমের ছেলে মোঃ মামুন (২১)। ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
