পেকুয়া প্রতিনিধি:

বর্তমান সরকার জনগণের সঙ্গে যে ওয়াদা করেছে, তা বাস্তবায়নে কাজ করছে। আজ কৃষক কার্ড হাতে পেয়ে আমরা তার প্রমাণ পেলাম, কৃষক কার্ড হাতে পেয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন পেকুয়ার উপকারভোগী কৃষক রশিদ।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের পেকুয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমে অংশ নেন।

পেকুয়ায় প্রথম পর্যায়ে ৯৮২ জন কৃষক কৃষক কার্ড ও কৃষি উপকরণ বাবদ আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক বিমল কুমার প্রামাণিক। পর্যায়ক্রমে উপজেলার সব কৃষককে এ সহায়তার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক বিমল কুমার প্রামাণিক, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা জামাল এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি।

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শতাধিক নারী-পুরুষ কৃষক ও উপকারভোগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপপরিচালক কৃষি বিমল কুমার প্রামাণিক বলেন, পেকুয়ায় প্রথম পর্যায়ে ৯৮২ জন কৃষক কৃষক কার্ড ও কৃষি উপকরণের জন্য আর্থিক সহায়তা পাবেন। পর্যায়ক্রমে উপজেলার সব কৃষককে এ কর্মসূচির আওতায় আনা হবে।

জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তার পাশাপাশি সরকার বিভিন্ন প্রকল্পের সুবিধা দিচ্ছে। পর্যায়ক্রমে কোনো মানুষ এসব সুবিধা থেকে বাদ পড়বেন না বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষক কার্ড পাওয়া ওই উপকারভোগী আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কৃষকদের জন্য এ ধরনের সহায়তা আমাদের কৃষিকাজে উৎসাহ জোগাবে।