সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর অন্তর্ভুক্ত
কক্সবাজার হোটেল রেস্টুরেন্ট, বেকারি, সুইটমিট এন্ড কনফেকশনারি শ্রমিক ইউনিয়ন(১৭৩১) এর জরুরি সভা সংগঠনের জেলা আহবায়ক এম ইউ বাহাদুর এর সভাপতিত্বে হাসপাতাল রোডস্থ কার্যালয়ে ২৯ সেপ্টেম্বর ২৬ রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সদস্য সচিব মো রফিকুল ইসলাম বাবুর্চি, যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম বাবুর্চি,
শ্রমিক নেতা জয়নাল, নুরুল হুদা বাবুর্চি, মো শাহাজাহান বাবুর্চি, মো জালাল প্রমুখ। জরুরী সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
