নিজস্ব প্রতিবেদক:
রোগী শেষে ফুয়াদ আল খতীব হাসপাতালের প্রয়োজনীয় ডকুমেন্ট চুরি করে নিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে।
২৬ সেপ্টেম্বর দিবাগত রাত ৮ টার দিকে হাসপাতালের নিচ তলার নতুন রিসিপশনে অভিনব কৌশলে এই চুরি সংঘটিত হয়। ঘটনার সঙ্গে দুর্ভিসন্ধি এবং গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
এ বিষয়ে হাসপাতালের সিনিয়র ব্যবস্থাপক এসএম আবু নোমান জানান, শনিবার রাত ৮টার দিকে অনুমান ৫০ বছর বয়সী একজন ব্যক্তি তার হাতে থাকা ব্যাগে ঢুকিয়ে হাসপাতালে রিসিপশন থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যেতে সিসি ক্যামেরা দেখা যায়। এতে হাসপাতালের সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টার পাশাপাশি গভীর ষড়যন্ত্র মনে করা হচ্ছে।
সিসি ক্যামেরায় ধরা পড়া ব্যক্তির সন্ধান দিতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।