নিজস্ব প্রতিবেদক:
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভর্তি পরীক্ষা উপলক্ষে কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য চেয়ার, বিশুদ্ধ খাবার পানি ও বিস্কুট বিতরণের পাশাপাশি হেল্পডেস্ক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ৫০০ মিলিলিটারের প্রায় ৪৮০ বোতল বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে ভর্তি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, সিভিল ডিপার্টমেন্টের পদপ্রত্যাশী ছাত্রদল নেতা তাহসিনসহ সংগঠনের একাধিক নেতাকর্মী।
আয়োজকরা জানান, ভর্তি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণে সহযোগিতা করা এবং প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি ছোট্ট মানবিক প্রয়াস।
এদিকে, কার্যক্রমে উপস্থিত শিক্ষকবৃন্দ ও ক্যাম্পাসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুস সালাম ছাত্রদলের এ উদ্যোগের প্রশংসা করেন।
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, “ভর্তি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণে সহযোগিতা করা এবং প্রয়োজনের সময়ে তাদের পাশে থাকাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”
