সিবিএন: কক্সবাজারে মুহাম্মদ আরমান রিজভী নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।  গত ৮ সেপ্টেম্বর ২০২৬ কক্সবাজার লিংক রোড বাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি বলে জানিয়েছে তার পরিবার।

নিখোঁজ আরমান রিজভী বাংলা বাজার আইডিয়াল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায়। তার বাবা মরহুম মৌলভী শফির আহমদ হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক এবং মা রাবিয়া বেগম।

পরিবারের সদস্যরা জানান, আরমান চার বোনের একমাত্র ভাই ও পরিবারের ছোট ছেলে। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

কোনো ব্যক্তি আরমানের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে 01580379328 নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, নিখোঁজ শিশুটির সন্ধানে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন স্বজনরা।