নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ পুলিশের মর্যাদাপূর্ণ পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদকে ভূষিত হয়েছেন। এর আগে তিনি অর্জন করেন বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পদক। পেশাগত দক্ষতা, সাহসিকতা, অপরাধ দমন ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ৯৮ জন পুলিশ সদস্যের হাতে বিপিএম ও পিপিএম পদক তুলে দেন। এ সময় নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের কৃতিসন্তান বাবুল আজাদের হাতেও পিপিএম পদক তুলে দেওয়া হয়।
দায়িত্ব পালনকালে তিনি চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সন্ত্রাসবিরোধী অভিযান এবং অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে একাধিক অপরাধী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
এই গৌরবময় স্বীকৃতি ভবিষ্যতে তাঁর দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে এবং মানুষের সেবায় তাঁর ভূমিকা অব্যাহত থাকবে বলে ওসি বাবুল আজাদ।
