জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে নিম্ন আয়ের ১৫০ পরিবারের মাঝে কোস্টগার্ডের পক্ষ থেকে শুকনা রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিনে নিম্ন আয়ের ১৫০ পরিবারের মাঝে শুকনা রসদ ও বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও দেশের উপকূলীয় ও দুর্গম এলাকার মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।