এম.মনছুর আলম, চকরিয়া :

চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ ও দফাদার মাঝে বিনামূল্য বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলার দায়িত্বরত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮টি ইউনিয়নের ১২৬ জন গ্রাম পুলিশের মাঝে প্রথম পর্যায়ের বিনামূল্যে বাইসাইকেল তুলে দেন।
ইউএনও শাহীন দেলোয়ার বলেন, গ্রাম পুলিশের দায়িত্ব পালনে যাতায়াতের সুবিধা ও কার্যক্রমে গতিশীলতা আনতে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনকে তথ্য প্রদানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। যাতায়াতের সুবিধা নিশ্চিত করা গেলে তাঁদের জনসেবার মান আরও বাড়বে এবং এ উদ্যোগ তাঁদের কার্যক্রমকে আরো গতিশীল করবে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের যে কোন ধরণের সব তথ্য তারা প্রতিটি গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে সক্ষম হবেন।