বার্তা পরিবেশক:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন এলাকা থেকে আর্নিকা এনোয়াজ আইমন (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গত ২২ আগস্ট শনিবার সকাল ৮টার দিকে কলেজে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আর্নিকা এনোয়াজ আইমন কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর পরিবারের কাছে ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ আর্নিকা এনোয়াজ আইমন ঝিলংজা ইউনিয়নের সাবেক মেম্বার মরহুম আলী আকবর সাহেবের পুত্র আলমগীর জালালের দ্বিতীয় কন্যা।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর—১৮২২।
দীর্ঘ সময় ধরে মেয়ের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
কোনো হৃদয়বান ব্যক্তি আর্নিকা এনোয়াজ আইমনের সন্ধান পেয়ে থাকলে কিংবা তার বিষয়ে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:
আলমগীর জালাল (পিতা)
📞 ০১৭৫৭-৩১২৭৩১