প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৃথক অভিযান চালিয়েছে ঈদগাঁও থানা পুলিশ। এসব অভিযানে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রেলস্টেশন এলাকায় কতিপয় ব্যক্তি ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও ওই এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানের বিষয়ে তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

রেলস্টেশন এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য অপরাধ প্রতিরোধের লক্ষ্যে তাদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন,ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত মো. হাছানের ছেলে তানভীর হাসান (২০), জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াজ উদ্দিন তুষার, মো. হোসেনের ছেলে মো. সাহেদ (২২), মো. ছৈয়দ নূরের ছেলে শাহীনুর রহমান, লেদু মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৬), নূরুল আমিনের ছেলে মো. মিকদাত (২৩) ও নূরুল আবছারের ছেলে আমজাদ হোসেন (২৭)।

অন্যদিকে, একই রাতে পৃথক অভিযানে ইসলামপুর ইউনিয়নের খানঘোনা এলাকায় অভিযান চালিয়ে হেক্সা ব্লেডসহ ফেরদৌস ওয়াহিদ (২৪) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তিনি মোহাম্মদ ইসলামের ছেলে। তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, এলাকার সার্বিক নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।