মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) কাছে সময় চেয়েছে ভারত সরকার।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে রাজধানী নয়াদিল্লির ভিঠালভাই প্যাটেল হাউসে সিজেপির প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের এই প্রস্তাব দেয় সরকার।
ভারত সরকারের পক্ষে থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিত্ব করছেন দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আয়োজিত দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠকের পর রাঙ্কা জানান, সরকার দুটি দাবির বিষয়ে ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছে। পাশাপাশি শিক্ষামন্ত্রী প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আগামীকাল পর্যন্ত সময় চেয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
