সংবাদ বিজ্ঞপ্তি:

জাহাজমালিকদের সংগঠন সী-ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

১৫ অক্টোবর রাজধানী ঢাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় লায়ন এম. নজরুল ইসলামকে সভাপতি, হোসাইন ইসলাম বাহাদুরকে সাধারণ সম্পাদক এবং আকতার নুরকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।

কমিটিতে ইঞ্জিনিয়ার মো. আবদুর রশিদকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এ ছাড়া ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম এমপি ও শিবলুল আযম কোরেশীকে সংগঠনের উপদেষ্টা মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে তাসমিনা ফখরুল ও ড. এম. এ. মতিন সহসভাপতি, সৌমিতা রায় যুগ্ম সাধারণ সম্পাদক, রায়হানা নাসিম অর্থ সম্পাদক এবং শফিকুল ইসলাম দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—সামসুদ্দিন তপু, মো. সামিউর নাহিয়ান ইসলাম, আথিনা রশিদ, এনামুন নাহার, মো. এনায়েত উল্লাহ, আসিফ আরাফাত ইসলাম, আব্দুস সাত্তার (গ্রিন লাইন), সোহরাওয়ার্দী, মো. আল আমিন, সামসুদ্দিন স্বপন, ইমাম কাজী, আব্দুস সাত্তার (কক্সবাজার), সাজ্জাদ মোস্তফা, রায়হানুল হক, আইয়াছুর রহমান, মো. সিরাজ উদ্দিন, হেদায়েত উর রহমান, এইচ. এম. রাজু আহমেদ ও এম. এইচ. অপূর্ব।

কমিটি গঠনের পর নবগঠিত কমিটির নেতারা সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আবদুর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সী-ক্রুজ শিল্পের উন্নয়ন এবং পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় দেশের সী-ক্রুজের মাধ্যমে পর্যটনশিল্পের বিকাশ, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।