জাবেদ ইকবাল:
একটি রেস্টুরেন্ট চালাতে ১৪/১৫ টি লাইসেন্স লাগে আর এই লাইসেন্স করতে ১৪/১৫ টি দপ্তরে দৌড়ঝাঁপ করতে গিয়ে ব‍্যবসায়ীদের চরম ভোগান্তি আর নাজেহালের শিকার হতে হয় ,
সরকারের নিকট আমাদের দীর্ঘ দিনের দাবী যেকোনো একটা সংস্থার অধীন ওয়ান স্টপ সার্ভিস চালু করে লাইসেন্স প্রক্রিয়া সহজ করা হউক ,
সেটা জেলা প্রশাসনের অধীনেও হতে পারে বা নিরাপদ খাদ‍্য অধিদপ্তরের অধীনেও হতে পারে,
পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রেস্তোরাঁ মালিক কর্মচারীদের প্রশিক্ষণনের ব‍্যবস্থা করা , যেসব প্রতিষ্ঠান প্রশিক্ষণের আওতায় আসবে প্রশিক্ষণ প্রদান পরবর্তী ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তাদের কাছে চেক লিস্ট সরবরাহ করতে হবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কি কি করা যাবে আর কি কি করা যাবে না ,
এর পরেও যে সব প্রতিষ্ঠান সংশোধন হবে না তাদেরকে সতর্ক করতে হবে পরবর্তীতে জরিমানা সহ আইন অমান্যকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা যেতে পারে ,
আমাদের দাবি ব্যবসায়ীরাও প্রশাসনিক অযাচিত হয়রানির হাত থেকে মুক্তি, আর সর্বোপরি ভোক্তাদের কাছেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন, সচেতন মহল ব‍্যবসায়ী সংঘঠন সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কারন দিন শেষে এইসব খাবারের ভোক্তা আপনি , আমি , আমাদের পরিবার পরিজন ।
তাই প্রশাসনের উচিত ব‍্যবসায়ীর দীর্ঘ দিনের দাবি এই ১৪/১৫ টি লাইসেন্সের জন‍্য ওয়ান স্টপ সার্ভিস দ্রুত চালু করে ভোগান্তি কমানো এবং নিয়মিত মালিক কর্মচারীদের প্রশিক্ষণের ব‍্যবস্থা করা , আইন অমান্যকারীদের জরিমানার টাকা প্রশিক্ষণের কাজে ব‍্যয় করা যেতে পারে ।
প্রশাসনের পক্ষ থেকে যদি সহযোগিতা করা হয় তাহলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজারে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে আগ্রহী ।
ভোক্তাদের কাছে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা রেস্তোরাঁ মালিক অঙ্গীকারবদ্ধ , কক্সবাজারে ৫ শতাদিক রেস্তোরাঁয় প্রায় ৩০ হাজারের বেশি কর্মকর্তা কর্মচারী কাজ করে তাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণ করে,
আসুন সবাই মিলে একটি নিরাপদ পরিবেশবান্ধব পর্যটন নগরী গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে সহযোগিতা করি।

ধন‍্যবাদান্তে
জাবেদ ইকবাল
সাধারণ সম্পাদক
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি,
কক্সবাজার জেলা শাখা ।