সংবাদ বিজ্ঞপ্তি:
জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা পালন এবং উপকূলীয় জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার প্রত্যয় নিয়ে কক্সবাজারভিত্তিক কমিউনিটি রেডিও রেডিও সৈকত ৯৯.০ এফএম-এর স্থানীয় উপদেষ্টা কমিটির ৫ম ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহীদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এএসএম নাজমুল হাসান এবং কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।
এছাড়া কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাব-ইন্সপেক্টর জহরলাল পাল, জেলা তথ্য কর্মকর্তা আব্দুছ সাত্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাদের রহমান, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা এম.ডি. নাসির উদ্দিন, সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান, উপ-সহকারী প্রকৌশলী এমডি মিজানুর রহমান মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীমা আক্তার, সহযোগী অধ্যাপক শারমিন সিদ্দিকা লিমা, অ্যাডভোকেট শাকি এ কাউসার, অ্যাডভোকেট সাজ্জাদ, অ্যাডভোকেট আবু মুসা মোহাম্মদ, সাবেক অধ্যক্ষ মকবুল আহমেদ, দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সিবিএন-এর নির্বাহী সম্পাদক ইমাম খাইরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাটি শুরু হয় কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। তিনি রেডিও সৈকতের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে রেডিও সৈকতের স্টেশন ম্যানেজার উম্মে হানি জেরিন রেডিওর চলমান কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। এ সময় রেডিও সৈকতের কার্যক্রমের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল মান্নান জেলেদের নিরাপত্তা, পর্যটকদের সচেতনতা, নিরাপদ শুঁটকি উৎপাদন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন বিষয়ে আরও কার্যকর ও জনসম্পৃক্ত অনুষ্ঠান তৈরির পরামর্শ দেন। তিনি জনসচেতনতা সৃষ্টি এবং উপকূলীয় জনগোষ্ঠীর নিজস্ব কণ্ঠস্বর তুলে ধরতে কমিউনিটি রেডিওর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এএসএম নাজমুল হাসান বলেন, ২০২২ থেকে ২০২৬ সালের স্বল্প সময়ের মধ্যেই রেডিও সৈকত নিজস্ব অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। তিনি এ ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি শ্রোতাদের অংশগ্রহণ ও সংখ্যা বাড়াতে অ্যান্ড্রয়েডের পাশাপাশি অ্যাপল স্টোরেও রেডিও সৈকতের অ্যাপ চালুর পরামর্শ দেন।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান রেডিও সৈকতের সমসাময়িক ও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমের প্রশংসা করেন। তিনি জেলার সর্বত্র সম্প্রচারের আওতা বাড়ানো এবং স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও সমাধান নিয়ে আরও জনসচেতনতামূলক অনুষ্ঠান তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
জেলা তথ্য কর্মকর্তা আব্দুছ সাত্তার বলেন, রেডিও সৈকত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রশংসনীয় অনুষ্ঠান তৈরি করছে। তিনি দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে ও পরবর্তী করণীয়, ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার এবং গুজব মোকাবিলায় আরও সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের পরামর্শ দেন।
সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা এম.ডি. নাসির উদ্দিন রেডিও সৈকতের অধীনে একটি গবেষণা সেল গঠনের প্রস্তাব দেন। তাঁর মতে, এ সেলের মাধ্যমে শ্রোতাদের চাহিদা, জনমত ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ অনুষ্ঠান পরিকল্পনা করা সম্ভব হবে। পাশাপাশি কক্সবাজারের সমসাময়িক সমস্যা নিয়ে নিয়মিত অনুষ্ঠান তৈরির ওপর তিনি গুরুত্ব দেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান রেডিও সৈকতের মাধ্যমে পুলিশের জনবান্ধব কার্যক্রম, বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে আরও বেশি তথ্য প্রচারের পরামর্শ দেন। এতে সাধারণ মানুষ সহজেই পুলিশের সেবা সম্পর্কে জানতে এবং প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করতে পারবেন বলে তিনি মত প্রকাশ করেন।
সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা কমিটির সদস্যরা রেডিও সৈকতের কার্যক্রমকে আরও গতিশীল, সময়োপযোগী ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামতের ভিত্তিতে রেডিও সৈকতের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করা এবং স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জনসম্পৃক্ততা ও সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে চলুক রেডিও সৈকত ৯৯.০০এফএম
রেডিও সৈকতের স্থানীয় উপদেষ্টা কমিটির ৫ম ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
