উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল ও ৪১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন ওরফে মুন্না, আরফাত হোসাইন ও আবু তাহের।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
ওসি জানান, বুধবার বটতলী স্টেশনে গোলাগুলির ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, ৪১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
ওসি বলেন, এ ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে একটি এবং দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান জোরদার রাখা হয়েছে।’
