সংবাদ বিজ্ঞপ্তি:
সাংবাদিক সংসদ কক্সবাজার ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের বড় সন্তান মেধাবী স্কুল ছাত্র অংকুর দাশের ৩য় মৃত্যুবার্ষিকী সোমবার (২ নভেম্বর)।
দিনটি উপলক্ষে অংকুর দাশের আত্মার সদগতি ও শান্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা, প্রদীপ দানসহ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে অংকুর দাশের আত্মার শান্তি কামনায় সকলের কাছে আশীর্বাদ কামনা করেছেন তার পিতা সাংবাদিক বলরাম দাশ অনুপম ও মাতা সুমা দাস।
জানা যায়, অংকুর দাশ ছিল তীক্ষ্ণ মেধাবী। তাঁর বুদ্ধিমত্তায় সবাই বিমোহিত ছিলেন। অল্প বয়সে সে গীতা প্রতিযোগিতাসহ বিভিন্ন আসরে বিজয়ের মুকুট ছিনিয়ে আনতো। তাঁর চঞ্চলতায় মুখরিত থাকতো স্কুল, খেলার মাঠ ও বাড়ির আঙিনা। কক্সবাজারে সবার পরিচিত মুখ ছিল সে।
উল্লেখ্য, ২০২৩ সালের দুই নভেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কক্সবাজারের মেধাবী স্কুল ছাত্র ও গীতা শিক্ষার্থী অংকুর দাশ।