সংবাদ বিজ্ঞপ্তি:
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর কক্সবাজার জেলাব্যাপী ১৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলার সর্ববৃহৎ বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ আগামী ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলার ১৫টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কক্সবাজার জেলার উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার চতুর্থ থেকে দশম শ্রেণির নিবন্ধিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

নির্ধারিত পরীক্ষা কেন্দ্রসমূহ:
পরীক্ষার্থীদের সুবিধার্থে জেলার ১৫টি নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা নিচে প্রকাশ করা হলো

পরীক্ষা কেন্দ্র সমূহ:
০১ ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রি কলেজ। ঠিকানা: মেহেরঘোনা, ঈদগাঁও।
০২ বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। ঠিকানা: বায়তুশ শরফ কমপ্লেক্স, কক্সবাজার।
০৩ গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদরাসা। ঠিকানা: গর্জনিয়া বাজার, রামু।
০৪ ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া ইসলামিয়া আলিম মাদরাসা। ঠিকানা:০৬ নং ওয়ার্ড, বৈরাগীরখিল, ডুলাহাজারা, চকরিয়া।
০৫ খরুলিয়া উচ্চ বিদ্যালয়। ঠিকানা: খরুলিয়া বাজারের পশ্চিম পাশে, মাস্টারপাড়া, খরুলিয়া।
০৬ দারুল হিকমাহ একাডেমি। ঠিকানা:রামপুর, সাহারবিল, মাতামুহুরী।
০৭ পেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনস্টিটিউশন। ঠিকানা:চৌমুহনী, পেকুয়া পৌরসভা, পেকুয়া।
০৮ হ্নীলা আল ফালাহ একাডেমি। ঠিকানা: দক্ষিণ হ্নীলা, টেকনাফ।
০৯ ইউনুছখালী নাছির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। ঠিকানা:ইউনুছখালী, কালারমারছড়া, মহেশখালী, কক্সবাজার।
১০ চকরিয়া কোরক বিদ্যাপীঠ। ঠিকানা:শহিদ মিনারের বিপরীতে, চকরিয়া, কক্সবাজার।
১১ টেকনাফ সরকারি কলেজ। ঠিকানা:কলেজপাড়া, টেকনাফ পৌরসভা, টেকনাফ।
১২ পালং আদর্শ উচ্চ বিদ্যালয়। ঠিকানা:মাতবরপাড়া, রত্নাপালং, উখিয়া।
১৩ মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ঠিকানা:গোরকঘাটা পৌরসভা, মহেশখালী, কক্সবাজার।
১৪ কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। ঠিকানা:কুতুবদিয়া, কক্সবাজার।
১৫ রামু খিজারী আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়। ঠিকানা:চৌমুহনী, রামু।

পরীক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা:

পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে নিজ নিজ প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্রের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য আগেই যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
পরীক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের আগে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার দিন প্রবেশপত্র, প্রয়োজনীয় লেখার উপকরণ এবং পরীক্ষা পরিচালনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অনুমোদিত সামগ্রী সঙ্গে আনতে হবে।

প্রবেশপত্র সংগ্রহের জন্য পরীক্ষার্থীরা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘মেধাবৃত্তি প্রকল্প’ থেকে ‘এডমিট কার্ড’ অপশনে গিয়ে নিজ নিজ স্টুডেন্ট আইডি ও নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করতে পারবে।

প্রবেশপত্র সংগ্রহের ওয়েবসাইট:
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কক্সবাজার জেলা (https://kishorkanthafoundation.com/coxsbazardistrict)

অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান:
পরীক্ষার সার্বিক পরিবেশ সুশৃঙ্খল রাখতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, কেন্দ্রসচিব, কক্ষ পরিদর্শক, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কক্সবাজার জেলা।
পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা এবং পরীক্ষা চলাকালে কেন্দ্র কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

এই আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন
কক্সবাজার জেলা
রেজি. নং: DA-3075