নিজস্ব প্রতিবেদক:
৩১ অক্টোবর প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে সেরা সাফল্য অর্জন করেছে জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মার্স্টার্স) মাদ্রাসা।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির সার্বিক পাসের হার ৮৯.২৫%। মোট ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ (A+) পেয়েছে ১৬ জন।
বিভাগওয়ারী ফলাফলের চিত্রে বিজ্ঞান বিভাগে মোট ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এ বিভাগে পাসের হার ৮৮.২৪%।
সাধারণ বিভাগে মোট ৭৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৬৮ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। পাসের হার ৮৯.৪৭%।
গ্রেডভিত্তিক ফলাফলে দেখা যায়, জিপিএ-৫ পাওয়া ১৬ জন ছাড়াও ‘A’ গ্রেড পেয়েছে ৩১ জন, ‘A-‘ গ্রেড পেয়েছে ১৫ জন, ‘B’ গ্রেড পেয়েছে ১২ জন, ‘C’ গ্রেড পেয়েছে ৮ জন এবং ‘D’ গ্রেড পেয়েছে ১ জন শিক্ষার্থী।
এ চমৎকার ফলাফলে সন্তোষ প্রকাশ করে মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক ও অক্লান্ত পরিশ্রমী শিক্ষক-শিক্ষিকামণ্ডলীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।
একই সাথে মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।