নিজস্ব প্রতিবেদক:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পুনর্গঠিত জেলা ইজিপিপি প্লাস কমিটির সদস্য মনোনীত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক ও পৌরসভা ২ নং ওয়ার্ডের নুনিয়ার ছড়ার বাসিন্দা মো. জাফর আলম।

তিনি জেলা প্রশাসক কর্তৃক মনোনীত ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে এই কমিটিতে স্থান পেয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক মো. আ. মান্নান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে।

২২ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত এই কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি লুৎফুর রহমান কাজল, এমপি শাহজাহান চৌধুরী, এমপি শামীম আরা স্বপ্না, এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ উপদেষ্টা এবং জেলা প্রশাসক সভাপতি হিসেবে রয়েছেন।