সরওয়ার কামাল, মহেশখালী:
মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই অক্টোবর সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুবকর ছিদ্দিক, মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাহমিদা আক্তার, মহেশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তি লাল নন্দি, মহেশখালী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রামপ্রসাদ দাশ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মহেশখালী উপজেলা সাবেক স্বাস্থ্য পরিদর্শক কমল কৃষ্ণ ঘোষ, মহেশখালী পৌরসভার সাবেক কাউন্সিলর রতন কান্তি দে সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগন।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন,পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনায় কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান
