নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক ফোরামের সিনিয়র সদস্য, জেলগেট এলাকার বাসিন্দ ও প্রবীণ মুরব্বী শামসুল আলম সওদাগর অসুস্থ। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে তিনি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
৯ অক্টোবর সন্ধ্যায় তার শারীরিক খোঁজ খবর নিতে যান ফোরামের সভাপতি ও সাবেক কমিশনার আবু জাফর সিদ্দিকী, কার্যকরী সভাপতি মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর, মুহাম্মদ আলম, শেখ ফরহাদ, ইমাম খাইরসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
শামসুল আলম সওদাগরের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
শামসুল আলম সওদাগর অসুস্থ, শারীরিক খোঁজ দিতে হাসপাতালে ফোরামের নেতৃবৃন্দ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
