এম.মনছুর আলম, চকরিয়া :
৬০ বছর বয়সী পান্না বেগম দীর্ঘ প্রায় ২ বছর ধরে শরীরে থাকা চর্বির টিউমার (Lipoma)-এর কারণে অস্বস্তি ও ভোগান্তিতে ছিলেন। সাম্প্রতিক সময়ে সমস্যাটি বেড়ে যাওয়ায় তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ছুটে আসেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ জায়নুল আবেদীনের তত্ত্বাবধানে হাসপাতালে
পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় মূল্যায়নের পর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিসকাত উদ্দিন মাহি স্বাস্থ্য টিম নিয়ে সফলভাবে টিউমারটি অপসারণ করেন। ন্যূনতম রক্তপাতের মাধ্যম ছাড়াই অপারেশনটি সম্পন্ন হয় অত্যন্ত যত্ন ও দক্ষতার সঙ্গে। টিউমার অপারেশনের পর বৃদ্ধা পান্না বেগম এখন অনেকটাই স্বস্তিতে—মুখে ফিরে এসেছে প্রশান্তির হাসি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিসকাত উদ্দিন মাহি বলেন, এভাবেই প্রতিনিয়ত চলছে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ও নিয়মিত অপারেশন সেবা। সেবার পরিধি আরও বিস্তৃত করে বৃহত্তর পরিসরে অপারেশন কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও বাস্তবায়নের পথে।এছাড়াও হাসপাতালে নিয়মিতভাবে চালু রয়েছে—
নরমাল ডেলিভারি সেবা, জরুরি সিজারিয়ান সেকশন,
জরুরি অপারেশন সেবা ও নির্ধারিত বিভিন্ন রুটিন অপারেশন। আমাদের শুধু লক্ষ্য একটাই—উপজেলার মানুষের দোরগোড়ায় নিরাপদ, মানসম্মত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।
চকরিয়া সরকারি হাসপাতালে অপারেশন সেবায় নতুন গতি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
