জসিম উদ্দিন টিপু, টেকনাফঃ
কক্সবাজারের টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবার একটি চালান উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি যৌথ অভিযানকারী দল।
এসআরবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদীমুরা এলাকার মুঞ্জর মেম্বারের প্রজেক্টের কেওড়াবাগানে অভিযান চালানো হয়। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দিক-বিদিক পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসআরবির আইন ও মিডিয়া বিভাগের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
