কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চোর-ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে মোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পরিচালিত অভিযানে ১৩ জন মাদকসেবী, একজন ধর্তব্য অপরাধের মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ১৩ মাদকসেবীর মধ্যে কক্সবাজার সদর, ঈদগাঁও, রামু, মহেশখালী ও রংপুরসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। এছাড়া ধর্তব্য অপরাধে পিএমখালীর মিজানুর রহমানকে এবং ওয়ারেন্টভুক্ত আজিজুল হক আজিজ, সিফাত নুর আলিফ, রিয়াদ ও আজিজুল হক ওরফে জাহেদকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোর-ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
