বিশেষ প্রতিবেদক :
মহেশখালী থেকে আটকের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসেন (৪৭) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তোলার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি ওই ট্রাইব্যাুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
আজ মঙ্গলবার তাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এর আগে (সোমবার) দুপুর ১টার দিকে মহেশখালী পৌরসভার ডাকবাংলো সড়ক এলাকা থেকে মহেশখালী থানা পুলিশ তাকে আটক করে।
নবী হোসেন মহেশখালীর একটি স্থানীয় মামলায় আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার চেষ্টা করছিলেন। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে নজরদারিতে রাখে এবং পরবর্তীতে ডাকবাংলোর সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করে।
জানা গেছে, নবী হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দায়ের হওয়া একটি মামলার
পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ ও অস্ত্র আইনসহ মোট ২৬টি মামলা রয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান যে, নবী হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
