পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে মো. আরহান নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের রায়বাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরহান ওই এলাকার বাসিন্দা মো. পারভেজের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত থাকার সুযোগে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ।
