নিজস্ব প্রতিবেদক:
রামুর গর্জনিয়া মাঝিরকাটায় শিক্ষকের হাতে চতুর্থ শ্রেণির ছাত্রী ধ’র্ষণে’র ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত নুরুল আমিনকে একমাত্র আসামি করে ২৪ সেপ্টেম্বর রামু থানায় মামলা করেছেন ভিকটিমের মা।
আসামি নুরুল আমিন বাঁকখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। ভিকটিম শিশু মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। বাদী ও আসামি একই এলাকার বাসিন্দা।
গত ২১ সেপ্টেম্বর দুপুরে ঘটনাটি সংঘটিত হয়। তবে, ভিকটিম পরিবার অসহায় হওয়ায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে অভিযুক্ত নুরুল আমিনসহ স্থানীয় প্রভাবশালীরা।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ওসি একে ফজলুল হক।
তিনি বলেন, ভিকটিম শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
