সিবিএন:

রামু উপজেলার রাজারকুলের পাঞ্জাখানা এলাকায় মাহিয়া নামের আট বছরের এক শিশু স্কুলের আসার পথে ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রামু-মরিচ্যা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। তারা সড়কে গাছসহ বিভিন্ন বস্ত ফেলে এবং নিজেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

ক্ষুব্ধ এলাকাবাসী জানান, সড়কে স্পীডব্রেকার না থাকায় যানবাহনগুলো বেপরোয়াভাবে চলাচল করে। এতে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা ঘটে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটছে।
তাই ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করেন।

এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দীন।

জনতা ও জনপ্রতিনিধিরা দ্রুত সময়ের মধ্যে এই সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে স্পীড ব্রেকার দেয়ার দাবি জানান।