সিবিএন ডেস্ক:
নাহিদকে আহ্বায়ক, সদস্যসচিব আখতার হোসেন
প্রায় দুই বছর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃত্বে পুনর্বিন্যাস আনা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. নাহিদ ইসলামকে। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে, সদস্যসচিব পদে আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির বিষয়ে এ তথ্য জানানো হয়।
যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিব
নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৪ জন। তাঁদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরা।
যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, এস এম সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ। তাঁদের মধ্যে আলাউদ্দীন মোহাম্মদ আন্তর্জাতিক বিষয়ক দায়িত্ব এবং এস এম সাইফ মুস্তাফিজ কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।
সম্পাদকীয় দায়িত্বে যাঁরা
কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন তাহসীন রিয়াজ এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক আশরেফা খাতুন। দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা, সহ-দপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলাম, আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেফায়েত উল্লাহ।
প্রচার সম্পাদক হয়েছেন জয়নাল আবেদীন শিশির। সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক সাকিব শাহরিয়ার।
এ ছাড়া নারী বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, পরিবেশ ও জলবায়ু সম্পাদক সাঙ্গফতা বুশরা মিশমা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা এবং মিডিয়া সম্পাদক হয়েছেন ইয়াসির আরাফাত।
ধর্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা সানাউল্লাহ খান। গণশিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল এবং তথ্য-প্রযুক্তি সম্পাদক হয়েছেন রাশেদ উল আলম।
এ ছাড়া প্রবাসী কল্যাণ, মানবাধিকার, সমাজকল্যাণ, তথ্য ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থ ও পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য, সমবায় ও পল্লী উন্নয়ন, ক্রীড়া, জুলাই গণঅভ্যুত্থান, ত্রাণ ও দুর্যোগ, যুব ও কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিভাগে সম্পাদক ও সহ-সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।
বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে নতুন মুখ
বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্যও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
ঢাকা উত্তর বিভাগে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল্লাহ হায়দার এবং সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী। ঢাকা দক্ষিণে আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন ও হাসিবুর রহমান অপু দায়িত্ব পেয়েছেন।
চট্টগ্রাম দক্ষিণ বিভাগে এ এস এম সুজাউদ্দীন সাংগঠনিক সম্পাদক এবং জাওয়াদুল করিম সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন। চট্টগ্রাম উত্তর বিভাগে নাভিদ নওরোজ শাহ ও জাহিদুল ইসলাম সৈকত একই দায়িত্ব পেয়েছেন।
রাজশাহী বিভাগে ইমরান ইমন ও সাকিব মাহাদী, রংপুরে ডা. মো. কামরুল ইসলাম দর্পণ ও মোশাররফ হোসেন, সিলেটে প্রকৌশলী কামরুল আরিফ ও নাহিদ উদ্দিন তারেক, খুলনায় শাহরিন ইরা ও মোল্যা রহমতুল্লাহ, বরিশালে ড. শামীম হামিদী ও কাজী সালমান এবং ময়মনসিংহ বিভাগে মিয়াজ মেহরাব তালুকদার ও তানহা শান্তা সাংগঠনিক ও সহ-সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন।
প্রবাসী শাখা বা ডায়াসপোরার সাংগঠনিক দায়িত্বে রয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।
পুনর্গঠিত কমিটিতে আরও রয়েছেন বিভিন্ন পর্যায়ের সহ-সম্পাদক ও কেন্দ্রীয় সদস্যরা। দলটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কেন্দ্রীয় নেতৃত্বকে পুনর্বিন্যস্ত করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
