জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে হ্নীলার দমদমিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে সারসহ একটি হস্তচালিত নৌকা জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, ৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির সদস্যরা নাফ নদীতে অভিযান চালিয়ে পাঁচ বস্তা ইউরিয়া সার জব্দ করেন। এ সময় সার বহনকারী একটি হস্তচালিত নৌকাও জব্দ করা হয়।
২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
