এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিকের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি এসব কমিউনিটি ক্লিনিকের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি দক্ষিণ পালাকাটা কমিউনিটি ক্লিনিক, সওদাগরঘোনা কমিউনিটি ক্লিনিক এবং চিংড়িজোনের দুর্গম এলাকায় অবস্থিত চরনদ্বীপ কমিউনিটি ক্লিনিকের টিকাদান কেন্দ্রের সেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এ কে এম সাইফুল আলম।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন প্রতিটি কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মানুষের দোরগোড়ায় শতভাগ মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি ক্লিনিকের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
