গিয়াস উদ্দিন:
৫৩- তম জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে অংশগ্রহণ করে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ১ম পুরষ্কার ৭টি, ২য় পুরষ্কার ৬টি ও ৩য় পুরষ্কার ৪ টিসহ মোট ১৭ টি পুরষ্কার পেয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। একইভাবে হ্যান্ডবল প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন এবং কাবাডিতে রানার্সআপ হয়েছে।
প্রতিযোগিদের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া শিক্ষক আহমদ কবির ও সুপ্রিয়া পাল।
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ সাফল্যে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। সফলতার এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তারা সকলের দোয়া কামনা করেছেন।