সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা শহর থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন রুটে চলাচলরত অবৈধ স্লিপার বাসের চলাচল বন্ধ রাখার জন্য প্রশাসন ও বিআরটিএ কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।
এমতাবস্থায় সংশ্লিষ্ট সকল মালিক ও পরিবহন সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ—কক্সবাজার থেকে অবৈধ স্লিপার বাসের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখুন এবং প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন।
📌 আগামীকাল থেকে কক্সবাজার জেলা বাস মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মনিটরিং টিম মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করবে। নির্দেশনা অমান্য করে কোনো অবৈধ স্লিপার বাস রাস্তায় চলাচল করছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
আমরা পরিবহন খাতে শৃঙ্খলা, বৈধতা ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার উদ্যোগকে স্বাগত জানাই।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।
অবৈধ স্লিপার বাস বন্ধ হোক—
পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসুক—
পরিবহন ব্যবসা স্থিতিশীল ও নিরাপদ হোক।

🤝পরিবহণ মালিক-শ্রমিক সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

রফিকুল ইসলাম মিয়াজী
সাধারণ সম্পাদক
কক্সবাজার জেলা কোচ, বাস-মিনিবাস মালিক সমিতি, রেজিঃ নং- চট্র-২১৬২ ও কক্সবাজার জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন, কক্সবাজার।
সাংগঠনিক সম্পাদক
কক্সবাজার জেলা সড়ক, পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, কক্সবাজার।