আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গারদখানায় আসামিদের কেক কেটে জন্মদিন উদযাপনের ঘটনায় তিনজনকে শোকজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশাসন।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের গারদখানায় কেক কাটার ঘটনা ঘটে। এ সময় আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে গারদখানায় প্রবেশ করেন। পরে সেখানে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় আসামিদের উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায় বলে ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটল এবং দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা কী ছিল—তা জানতে সংশ্লিষ্ট তিনজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
