সিবিএন ডেস্ক;
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন কক্সবাজারের কৃতী সন্তান আবদুল কাদের সোহেল।
গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে আবদুল কাদের সোহেলকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পদোন্নতি বাংলাদেশ ব্যাংকের ‘৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা-২০২২’-এ সন্নিবেশিত বিধান অনুযায়ী কার্যকর হবে।
আবদুল কাদের সোহেল কক্সবাজার শহরের বদরমোকাম এলাকার শমশের কুটিরের মরহুম আবদুল লতিফ সওদাগর ও আয়েশা বেগমের দ্বিতীয় সন্তান।
তার সফলতা ও পদোন্নতিতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন তার মা আয়েশা বেগম, বড় ভাই আবদুল কাইয়ুম জুয়েল, ছোট ভাই শিক্ষক আবদুল খালেদ রাসেলসহ বন্ধু ও আত্মীয়স্বজন।
