সিবিএন ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) অনুষ্ঠিত পরীক্ষায় মোবাইল ফোনে চ্যাটজিপিটির সহযোগিতায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন— বিএসএস বিভাগের হাফছা আক্তার (রোল: ৪১২২৯৪৮), আসমা উল হোসনা এনি (রোল: ৪১২৩২১৬) এবং ইয়াছমিন ফেরদৌস (রোল: ৪১২২৯৮৯)।

এর আগে, গত ২৫ জুলাই ২০২৬ অনুষ্ঠিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে নিলুফার ইয়াসমিন নামে এক নারী আটক হন। তিনি রুবি দে (রোল: ৪১২২৮১০) নামের একজন পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে আটক করে থানায় সোপর্দ করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

একই দিনে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মো. বেলাল উদ্দিন (রোল: ৪১২৩১৬০) নামে আরও একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে কর্তৃপক্ষ অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।