জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির অভিযানে লক্ষাধিক ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে হোয়াইক্যং চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালান। এ সময় গাড়িটির বাম্পারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার মোহাম্মদ ইসমাইল ও খতিজা খাতুনের ছেলে সাইফুল ইসলাম খোকন।
অভিযানকালে ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
৬৪ বিজিবির অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
