আজ ২৬ জুলাই টেকনাফের ১নং হোয়াইক্যং ইউপির নয়াবাজার এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী নয়াবাজার আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,কক্সবাজার জেলা চিংড়ী খামার গ্রুপ এর সাধারণ সম্পাদক, মহেশখালীয়া পাড়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য, নয়াবাজার পশ্চিম সাতঘড়িয়া পাড়া দারুস সালাম জামে মসজিদের সাবেক সভাপতি, নুরুল আমিনের প্রথম মৃত্যুবার্ষিকী ।
সে ২০২৫ সনের ২৬ জুলাই নিজ বাড়িতে ইন্তেকাল করেন, বাদে মাগরিব বাহরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে সিকদারিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পুর্ণ হয়। প্রসঙ্গত: সমাজ সেবক শিক্ষানুরাগী নুরুল আমিন,
বাহরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, রঙ্গীখালী দারুল উলুম ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও ইসলামীক সেন্টার বোর্ড অব ষ্টাষ্টির আজীবন সদস্য মরহুম আলহাজ্ব আলী মিয়ার প্রথম পুত্র,গভীর শ্রদ্ধা ও ভালবাসায় আমরা স্বরণ করছি তাকে আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁর অভাব অনুভব করছি।আত্মীয় – স্বজন – পরিচিতজন এবং শুভাকাংঙ্খীদের
কাছে বিনীত অনুরোদ তারা যেন তাঁর জন্য প্রার্থনায় স্বরণ করে দোয়া করেন।তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে
তাঁর পরিবার ও আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার স্মৃতি ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।আজকের এইদিনে তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাঁর সন্তান শামস মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন।
সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আমিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
