জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে হত্যা মামলার এক দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। পরে তাকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, ২২ জুলাই রাতে র‍্যাব-১৫, সিপিসি-২-এর একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মুসা (৩৫)-কে গ্রেপ্তার করে। তিনি সাতঘড়িয়াপাড়া এলাকার আলী আকবরের ছেলে।

র‍্যাব-১৫-এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার আ. ম. (নাম) বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দণ্ডিত পলাতক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের অপব্যবহার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব শুরু থেকেই কঠোর ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।